Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, June 03, 2022

দক্ষিণ সুদানে বৃদ্ধাকে ‘খুন’ করার দায়ে একটি ভেড়ার ৩ বছরের জেল

দুবাইঃ ভুল দেখেননি, ঠিকই দেখেছেন হেডলাইনটা। ভেড়ার জেল আর এক-মাস, দু-মাস নয় তিন তিন বছরের। দক্ষিণ সুদানে একজন বৃদ্ধ মহিলার উপর হামলা, বুকে ও মাথায় আঘাত করার অভিযোগে একটি মেষকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, স্থানীয় মিডিয়া জানিয়েছে। দক্ষিণ সুদানের রুম্বেক শহরের একটি স্থানীয় আদালত রায় দিয়েছে, ক্ষতিপূরণের জন্য ক্ষতিগ্রস্থের পরিবারকে পাঁচটি গরু দিতেও বলা হয়েছে। সুদান টুডে পত্রিকার মতে, দক্ষিণ সুদানের লেক রাজ্যের রুমবেক পুলিশ মহিলাটিকে হত্যা করার দায়ে ভেড়াটিকে হেফাজতে নিয়েছিল।

No comments:

Post Top Ad

Pages