Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, November 29, 2022

পুরীর সমুদ্র সৈকতে তরুণীর মৃতদেহ উদ্ধার, হাতের আঙুল ক্ষতবিক্ষত, রহস্য বাড়ছে

ভয়েস ৯, পুরীঃ গত ২৩ নভেম্বর পুরীর একটি হোটেল থেকে নিখোঁজ ছিলেন মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা এক তরুণী। বাবা-মা পরিবারের সঙ্গে তিনি পুরী বেড়াতে এসছিলেন। উঠেছিলেন পুরীর একটি হোটেলে। আর সেই হোটেল থেকেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন ওই তরুণী। এর ঠিক ৩ দিন পর পুরীর পেন্থাকাটা এলাকায় একটি সমুদ্রসৈকত থেকেএক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুরী পুলিশ। জানা গেছে,ওই মৃতদেহের মুখটি কালো হয়ে গিয়েছিল, হাতের আঙুলগুলি ছিল ক্ষতবিক্ষত। ওই মৃতদেহের নাকছাবি দেখে শনাক্ত করেন মৃতার বাবা। 
তিনি জানান, ওই মৃতদেহটি তার নিরুদ্দিষ্ট মেয়ের। মৃতার পরিবারের অভিযোগ তার মেয়েকে ধর্ষণের পর খুন করে ফেলে রাখা হয়েছিল সমুদ্র সৈকতে। তার মুখে অ্যাসিড ঢালা হয়েছিল, যাতে তাকে শনাক্ত না করা হয়। কিন্তু ওড়িশা পুলিশ এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে ওই তরুণীর। দীর্ঘক্ষণ লোনা জলে থাকায় তার মুখ কালো হয়ে গেছে আর আঙুলগুলি কোন সামুদ্রিক প্রাণীর আক্রমণে ক্ষতবক্ষত হয়েছে। একইসঙ্গে, তারা বলেছেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সবটা সঠিক বলা যাচ্ছে না। 
অন্যদিকে, ওই মৃতার পরিবার এ ব্যাপারে পুরীর পুলিশ সুপার কে ভি সিংহের সঙ্গে দেখা করেছেন এবং উচ্চ পর্যায়ের তদন্তের আর্জি জানিয়েছেন।

No comments:

Post Top Ad

Pages