Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, June 03, 2022

জেল-বাস থেকে পলাতক আসামী এক পরিবারের পাঁচজনকে হত্যা করে পরে পুলিশের গুলিতে নিহত

নিউজ ডেস্কঃ চালককে ছুরি মেরে কারাগারের বাস থেকে পালিয়ে গঞ্জালো লোপেজ নামে এক আসামী এক পরিবারের ৫ জন সদস্যকে হত্যা করে বলে জানিয়েছেন টেক্সাস ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল জাস্টিসের মুখপাত্র জেসন ক্লার্ক। টেক্সাস কারাগারের একজন মুখপাত্র বলেছেন, গত মাসে চালককে ছুরিকাঘাত করে জেল বাস থেকে পালিয়ে যাওয়ার পর গঞ্জালো পাঁচ জনের একটি পরিবারকে হত্যা করে তাদের গ্রামীণ উইকএন্ড কেবিন থেকে ট্রাক চুরি করে পালিয়ে যায়। পুলিস পরে তাকে ধরে ফেলে। গতকাল স্থানীয় সময় রাত্রি ১০.৩০ নাগাদ ওই ব্যাক্তির সঙ্গে পুলিসের গুলির লড়াই হয়। পুলিসের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ক্লার্ক একটি বিবৃতিতে বলেছেন, "আটাসকোসা কাউন্টিতে পুলিস চুরি যাওয়া গাড়িটিকে সনাক্ত করেছে।“

No comments:

Post Top Ad

Pages