বার্কলেঃ বার্কলে হাই স্কুলে গুলি ও বোমা হামলায় অংশগ্রহণের জন্য অন্যান্য উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সক্রিয়ভাবে নিয়োগ করার অভিযোগে পুলিশ বুধবার একটি ১৬ বছরের স্কুল-ছাত্রকে গ্রেফতার করেছে।
বুধবার জারি করা একটি প্রেস রিলিজে, পুলিশ বলেছে যে তারা ২১ মে গোপন সূত্রে জানতে পারে বার্কলে হাই স্কুলে একটি ‘মাস-শুটিংয়ে’ অংশ নেওয়ার জন্য এক কিশোর অন্য উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়োগ করার চেষ্টা করছে। প্রাথমিক তথ্য পাওয়ার পর, অফিসাররা কিশোরের বাড়িতে অনুসন্ধান চালানোর জন্য পরোয়ানা বের করে তার বাড়িতে অভিযান চালায়। অনুসন্ধানে বিস্ফোরক এবং অ্যাসল্ট রাইফেল, বেশ কয়েকটি ছুরি এবং ইলেকট্রনিক আইটেম উদ্ধার করা হয়।
পুলিশ বার্কলে হাই স্কুলের কর্মীদের এবং বার্কলে ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের আধিকারিকদের সাথে যোগাযোগ করেছে যাতে বার্কলে হাইকে প্রভাবিত করতে পারে এমন কোনও গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য পুলিসকে জানাতে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, June 02, 2022
Home
International
স্কুলে গুলি ও বোমা হামলার পরিকল্পনার জন্য অন্যদের নিয়োগ করার অভিযোগে গ্রেপ্তার কিশোর
স্কুলে গুলি ও বোমা হামলার পরিকল্পনার জন্য অন্যদের নিয়োগ করার অভিযোগে গ্রেপ্তার কিশোর
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment