Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, May 22, 2022

কাশ্মীরে টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

জম্মুঃ উদ্ধারকারীরা কাশ্মীরের একটি ধসে পড়া টানেলে আরও নয়জন শ্রমিকের মৃতদেহ খুঁজে পেয়েছেন, এতে মৃতের সংখ্যা ১০-এ পৌঁছেছে। ১৯ মে জম্মু ও কাশ্মীরের রামবানে একটি নির্মাণাধীন টানেল ভেঙে পড়ার পরে নির্মাণ সংস্থা SARALA-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, খনি নালায় টানেলের সামনের দিকের একটি ছোট অংশ বৃহস্পতিবার একটি অডিট চলাকালীন ধসে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী যৌথ উদ্ধার অভিযান শুরু করে।

 শনিবার সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় নতুন করে ভূমিধসের কারণে কর্তৃপক্ষ উদ্ধারকার্য স্থগিত করতে বাধ্য হয়। জম্মু ও কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রামবান টানেল ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও ত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসন ও নির্মাণ সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি।

No comments:

Post Top Ad

Pages