Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, June 06, 2022

বিয়ের ১২ দিন পর সোনা-নগদ টাকা নিয়ে ফেরার কনে গ্রেফতারঃ জানা গেল সে ৩ সন্তানের মা

সিকার (রাজস্থান)ঃ কনের গোপন কথা যখন স্বামী জানলো, সে রীতিমতো অজ্ঞান হয়ে গেল। পরে বুঝলো সে প্রতারিত হয়েছে। কারণ, তার বিয়ে করা বউ ৩ সন্তানের মা।  এই অভিনব প্রতারণার ঘটনাটি রাজস্থানের সিকার জেলার দাদিয়া থানা এলাকার। দাদিয়ার এসএইচও বিজেন্দ্র সিং বলেছেন, পিপরালি এলাকার সুরেশ কুমার শর্মা ২৯ মে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে সুরেশ বলেছেন, ১৫ মে এক দালালের মাধ্যমে তিনি গুণদীপ নামে এক মহিলাকে বিয়ে করেন। এর জন্য তিনি দালালের অ্যাকাউন্টে ৫৩ হাজার টাকা জমা দেন। এরপর গুণদীপের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। তারা একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু বিয়ের মাত্র ১২ দিন পর গুণদীপ বাড়ি থেকে পালিয়ে যায়। সুরেশ প্রথমে ভেঙ্গে পড়লেও পরে জানতে পারে, তার গণবতী পত্নী বাড়ি থেকে ১৬ তোলা স্বর্ণালঙ্কার এবং নগদ ৭৫০০০ টাকা নিয়ে গেছে। তিনি পুলিসকে সমস্ত ব্যাপারটা জানান। সুরেশের রিপোর্টে পুলিশ একটি দল গঠন করে এবং সুরেশের বউএর খোঁজে তল্লাশি শুরু করে। পুলিশ এজেন্টের কাছ থেকে খবর পায় যে গুণদীপ শ্রীগঙ্গানগর যাচ্ছে। পুলিশ শ্রীগঙ্গানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এবং সুরেশের বউএর ছবি তাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠায়। এ ই ছবির মাধ্যমে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত শ্রীগঙ্গানগর জেলা থেকে কনেকে গ্রেফতার করে পুলিস। পরে তাকে দাদিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, গুণদীপ ইতিমধ্যে বিবাহিতা এবং তার তিনটি সন্তান রয়েছে। পুলিস সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে, এর পিছনে কোনো বড়ো চক্র আছে কিনা। কারণ রাজস্থানে এইরকম একটি গ্যাং সক্রিয় বলে জানা গেছে।

No comments:

Post Top Ad

Pages