Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 18, 2022

বাংলাদেশঃ বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর বন্ধ থাকবে মার্কেট

বিশ্বজিৎ মন্ডল,ঢাকাঃ আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে রাত ৮টার পর সারা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড.মোঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।

No comments:

Post Top Ad

Pages