ভয়েস ৯, নিউজ ডেস্কঃ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত লিজা নামে চার বছর বয়সী এক শিশুকে কবর দেওয়া হল। শিশুটির মা এখনও হাসপাতালে রয়েছেন। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। ভিনিৎসিয়ার অষ্টাদশ শতাব্দীর ট্রান্সফিগারেশন ক্যাথিড্রালে, রবিবার এই ছোট্ট মেয়েকে সাদা ফুলের মুকুট দিয়ে চিরবিশ্রাম দেওয়া হল।
ছোট্ট লিজার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ইউক্রেন যুদ্ধের এই চিত্র দেখে ব্যাথিত বিশ্ব।কিন্তু যুদ্ধ চলেছেই। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এই শিশুর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন পরিবারের জীবিত ব্যাক্তিরা। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
পরিবার রবিবারও তাকে জানায়নি যে তারা লিজাকে কবর দিচ্ছে কারণ তারা জানত, এই খবর পেলে তার মা আর বাঁচবে না। জানা গেছে,লিজাকে নিয়ে তার মা যখন একজন স্পিচ থেরাপিস্টের কাছে যাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ হয়। এতে সাত ও আট বছর বয়সী দুই কিশোরসহ কমপক্ষে ২৪ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি আহত হয়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, July 18, 2022
Home
International
Ukrai-Russia War
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চার বছর বয়সী লিজাকে কবর দেওয়া হল, মা এখনো হাসপাতালে
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চার বছর বয়সী লিজাকে কবর দেওয়া হল, মা এখনো হাসপাতালে
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment