বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ জাল-জালিয়াতিসহ নানা অপরাধ কর্মকাণ্ড নির্মুলে সুনামের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। সেই বাহিনীর চোখে ফাঁকি দিয়ে ২০০৩ সালে
পরিকল্পিতভাবে পুলিশে চাকুরী নিয়েছেন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ইসলামপুর গ্রামের মোক্তল হোসেন মজুমদারের পুত্র মোবারক হোসেন।
মোবারক হোসেন-এর নামের এসএসসি পাশের সার্টিফিকেট থাকার পরও তিনি তার বড় ভাই মোশাররফ হোসেন মজুমদারের দাখিল পাশের সার্টিফিকেট ও নাম দিয়ে বাংলাদেশ পুলিশে চাকুরী করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
ভয়ংকর জাল-জালিয়াতির মাধ্যমে প্রায় ১৯ বছর ধরে তিনি এ চাকুরী করছেন। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি এএসআই। এমন অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে।
এ বিষয়টি তদন্ত করছেন, সহকারী এক পুলিশ সুপার। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, August 12, 2022
ভাইয়ের সার্টিফিকেটে ১৯ বছর ধরে পুলিশে চাকরি
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment