Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, May 24, 2022

আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতাঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সকাল থেকেই চড়া রোদ থাকলেও বেলা গড়ালেই বদলাতে পারে আবহাওয়া। মঙ্গলবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। কিন্তু, সপ্তাহের শেষে ফের হার হাওয়া বদলের সম্ভাবনা আছে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে. গত সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়। টানা দু’তিনদিন ধরে চলে বৃষ্টিপাত। কিন্তু. চলতি সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষৃত কম।

No comments:

Post Top Ad

Pages