Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, May 16, 2022

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গির্জায় একাধিক লোক গুলিবিদ্ধ, ১ জনকে আটক করা হয়েছে

লেগুয়ানা উডস, ক্যালিফোর্নিয়াঃ একজন বন্দুকধারী লেগুনা উডসের একটি তাইওয়ানের গির্জায় মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে হামলা চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করে এবং অন্য ৪ জনকে আহত করে বলে জানা গেছে। অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগের প্রধান জানিয়েছেন, লেগুনা উডস শহরের জেনেভা প্রেসবিটারিয়ান চার্চে গুলিতে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। আন্ডারশেরিফ জেফ হ্যালক বলেন, স্থানীয় সময় দুপুর ১টা ২৬ মিনিটে গোলাগুলি হয়। এল তোরো রোডের ২৪000 ব্লকে জেনেভা প্রেসবিটারিয়ান চার্চের ভিতরে। ৩০ থেকে ৪০ জন ব্যাক্তি সকালের গির্জার অনুষ্ঠান শেষে ভোজসভায় যোগ দিচ্ছিলেন। তিনি বলেন, সন্দেহভাজন একজন এশিয়ান ব্যক্তি। ডেপুটিরা ঘটনাস্থলে দুটি হ্যান্ডগান উদ্ধার করেছে। গুলি চালানোর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে পুলিস সূত্রে জানা গেছে, ওই বন্দুকধারী গুলি চালানোর আগে দরজা বন্ধ করে দিয়েছিল, যাতে কেউ পালাতে না পারে।

No comments:

Post Top Ad

Pages