ভোপাল: মহিলাদের উপর আক্রমণের এক নির্মম চিত্র সামনে এলো। একদল দুস্কৃতি মধ্যপ্রদেশের ভোপালে এক মহিলার মুখে ব্লেড দিয়ে আক্রমণ করে। মহিলাটির মুখে ১১৮ টি সেলাই পড়েছে। ঘটনাটি ঘটেছে ভোপালের টিটি নগর এলাকায়। য়াহত ওই মহিলাএকজন ডাক্তারের সঙ্গে কাজ করে। পরশু কোনো কাজে স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন ওই মহিলা। মহিলার স্বামী দোকানে জল আনতে গেলে কিছু দুষ্কৃতী বাইকের কাছে দাঁড়িয়ে থাকা মহিলার কাছে এসে তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে থাকে।
কিছুক্ষণ তাদের আচরণ সহ্য করার পর ওই মহিলা রেগে গিয়ে একজনকে চড় মারে। যখন এই ঘটনা ঘটে তখন আশপাশের লোকজন জড়ো হতে থাকে। তাদের দেখে ওই দুস্কৃতিরা সাময়িক পালিয়ে যায়।
পরে ওই মহিলা স্বামীর সঙ্গে বাইকে করে বাজার থেকে বের হলে এক দুস্কৃতি তাদের অনুসরণ করে ধারালো কোনো বস্তু দিয়ে মহিলার মুখে আঘাত করে। সঙ্গে সঙ্গে ওই মহিলার কপাল থেকে বাম চোখের ওপরে ডান কান পর্যন্ত ক্ষত হয়।
ডিসিপি সাই কৃষ্ণ বলেছেন যে দুই অজ্ঞাতপরিচয় দুস্কৃতির বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা করা হয়েছে। মামলা নথিভুক্ত করার সময় মহিলা হাসপাতালে ছিলেন, তাই তার আঘাতের পরিমাণ জানা যায়নি। তিনি আরও বলেন, তদন্ত চলছে এবং শিগগিরই দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment