Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, June 01, 2022

কলকাতাবাসীর মনোরঞ্জনের জন্য তিনি এসেছিলেন, ফিরে গেলেন তাদের কাঁদিয়েঃ রাজ্যের তরফে দেওয়া হবে গান স্যালুট

কলকাতাঃ কলকাতাবাসীর মনোরঞ্জনের জন্য তিনি এসেছিলেন, ফিরে গেলেন তাদের কাঁদিয়ে। ময়নাতদন্তের পর তার মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। ইতিমধ্যেই তার প্রস্তুতি সারা। তাকে গ্রীন করিডর করে নিয়ে যাওয়া হবে দমদম বিমানবন্দরে। সেখানে দেওয়া হবে গান স্যালুট। অন্যদিকে, মেয়র ফিরহাদ হাকিম জানান, “নিয়ন্ত্রণ করা যায়নি এতো ভিড় হয়েছিল। আমরা তো আর লাঠি চার্জ করতে পারিনা। মৃত্যু যে কোনো সময় হতে পারে। তবে এটা দূর্ভাগ্যজনক।" কেকে এর আগে সঙ্গীত পরিবেশন করেছিলেন শিল্পী শুভলক্ষী। তিনি পরিষ্কার করে বলেন, "তিনি যদি অসুস্থ থাকতেন, তাহলে বলতেন। আসলে হোটেলে যাওয়ার পর ঠিক কী হয়েছিল, সেটাও দেখা দরকার।" এদিকে কেকে যে পাচতারা হোটেলে ছিলেন, সেখান থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন।

No comments:

Post Top Ad

Pages