Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 09, 2022

১৪ বছর বয়সী কিশোরীকে অশালীন মন্তব্যঃ কিশোরী খুন করলো মন্তব্যকারীকে

ভোপালঃ এক কিশোরীকে খারাপ মন্তব্য করায়, ওই কিশোরী ছুরি মেরে এক ব্যাক্তিকে খুন করেছে। মধ্যপ্রদেশের ভোপালে ঘটা এই ঘটনায় ১৪ বছর বয়সী ওই কিশোরীকে আটক করা হয়েছে। ঘটনার সময় ওই তরুণীর বাবা-মাকেও আটক করেছে পুলিশ। জানা গেছে, কিশোরীটি তার ছুরি দিয়ে তারই এক প্রতিবেশীর বুকে আঘাত করে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায় বলে অভিযোগ। পুলিশ মৃত ব্যক্তিকে রাম নাথ বলে শনাক্ত করেছে এবং বলেছে যে লোকটি মেয়েটির প্রতি প্রায়ই অশ্লীল মন্তব্য করত। এমনকি মেয়েটি তার বাবা-মাকে ওই প্রতিবেশীর কথা জানায় এবং কীভাবে দিনের পর দিন লোকটির আচরণ তাকে বিরক্ত করছিল, তাও বলে। পুলিশের মতে, রাম নাথের দুর্ব্যবহারের কারণে মৃত ও অভিযুক্তের পরিবারগুলির মধ্যে ঝগড়া হতো । ঘটনার দিন, মেয়েটি তার বাবা-মায়ের কাছে অভিযোগ করেছিল যে রাম নাথ আপত্তিকর মন্তব্য করেছিলেন। মেয়েটির পরিবার প্রতিবেশীর বাড়িতে পৌঁছালে দুই দলের মধ্যে হাতাহাতি হয়। মেয়েটির বাবা-মা রাম নাথের সঙ্গে যখন ঝগড়া করছিলেন, তখন রাগের মাথায় মেয়েটি তার বুকে ছুরিকাঘাত করে।

No comments:

Post Top Ad

Pages