Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, July 02, 2022

আর্থিক অনটনের জেরে আত্মঘাতী হলেন কেরলের এক পরিবারের পাঁচ সদস্য

তিরুবনন্তপুরমঃ আর্থিক অনটনের জেরে আত্মঘাতী হলেন কেরলের এক পরিবারের পাঁচ সদস্য। মণিকুত্তান, তার স্ত্রী, তাদের দুই সন্তান এবং তার পিসেমশাইকে তিরুবনন্তপুরমে অবস্থিত আটিঙ্গল এলাকার কাছে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মণিকুত্তানকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজন বিষ পান করে বলে মনে করা হচ্ছে। বন্ধু এবং পরিবার সূত্রে জানা গেছে, মণিকুত্তান ঋণের কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি তার বাড়িরর কাছে একটি ছোট হোটেল চালাতেন এবং সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন। দুই দিন আগে, খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ হোটেলটি পরিদর্শন করার পরে মণিকুত্তনকে ৫০,০০০ টাকা জরিমানা করেছিল। টাকা দিতে না পারায় দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এক প্রতিবেশী জানিয়েছেন, মণিকুত্তান শনিবার তার হোটেলটি পুনরায় চালু করার ব্যবস্থা করেছিলেন। শনিবার মণিকুত্তানের বাড়িতে আসা এক হোটেল কর্মী গণআত্মহত্যার বিষয়টি জানতে পারেন এবং পুলিশে জানান। এরপর পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:

Post Top Ad

Pages