Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 03, 2022

শিন্ডে-ফড়নবীশ সরকার ছয় মাসের মধ্যে পড়ে যেতে পারে, মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন: শরদ পাওয়ার

নিজস্ব প্রতিনিধি, মুম্বাইঃ “শিন্ডে-ফড়নবীশ সরকার ছয় মাসের মধ্যে পড়ে যেতে পারে, মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন”। দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে শরদ পওয়ার এন সি পি বিধায়কদের নিজেদের নির্বাচনী এলাকার দিকে আরও মনোযোগ দিতে বললেন। একই সঙ্গে তিনি তাদের মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হতে বললেন। এনসিপি-র অন্দরের খবর, ডিসেম্বরের শেষে গুজরাতের সঙ্গে বা আগামী বছরের গোড়ার দিকে কর্নাটকের সঙ্গে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। ২০২৪ সাল পর্যন্ত শিন্ডে-ফড়নবীশ সরকার টিকবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন এই সরকার বড় জোর পাঁচ থেকে ছয় মাস থাকতে পারে। তাই, মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন। এন সি পি সুপ্রীমো বলেন, শিন্ডে-ফড়নবীশ সরকারে প্রচুর সমস্যা রয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণের পরে তা প্রকাশিত হবে। শিবসেনার বিদ্রোহী বিধায়করা তাদের 'ঘর ওয়াপসি' করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে পাওয়ার এনসিপি বিধায়কদের নিজ নিজ নির্বাচনী এলাকায় মহা বিকাশ আঘাদি সরকারের সময় গৃহীত বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার উপর আরও বেশি মনোযোগ দিতে এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর উপর জোর দিয়েছিলেন। এনসিপি প্রধানের এই আহ্বান এমন এক দিনে এল যখন শিন্ডে-ফড়নবীশ সরকার সোমবার আস্থা ভোট গ্রহণ করবে এবং নিশ্চিন্তে জয়ী হবে বলে আশা করছে।

No comments:

Post Top Ad

Pages