Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 18, 2022

বাগেরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের বাগেরহাট জেলার শরণখোলায় উপজেলার সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহারাজ খলিফা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮) বিকেল পৌনে ৫ টার দিকে খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মহারাজ ওই গ্রামের জলিল খলিফার ছেলে। আগের দিন রবিবার বিকেল ৫টার দিকে মহারাজের বাড়িতেই ঘটে ঘটনাটি। নির্যাতিতা শিশুটি ১০নম্বর মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়রে প্রথম শ্রেণিতে পড়ে। নির্যাতিতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে শিশুটি হাটতে হাটতে প্রতিবেশী মহারাজের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে বসত ঘরের পেছনে রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় মহারাজ। এমন সময় রাহেলা বেগম নামে এক প্রতিবেশী রান্না ঘরের পাশ থেকে যাওয়ার সময় ঘটনাটি তার নজরে পড়লে শিশুটিকে ছেড়ে দেয় যুবকটি। শিশুটিও রাতে বিষয়টি তার মাকে জানায়। নির্যাতিতার মা বলেন, মেয়ের কাছ থেকে ঘটনা শুনে সকালে স্কুলে গিয়ে শিক্ষকদের এবং সাবেক মেম্বর শহিদুল ইসলামকে জানাই। তারা পুলিশকে খবর দেন। এই ঘটনার মাস তিনেক আগে আমার ১০ বছরের প্রতিবন্ধী মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেছিল এই মহারাজ। সেসময় তার মা-বাবা হাতেপায়ে ধরে ক্ষমা চাওয়ায় রক্ষা পায় সে। স্থানীয় বাসিন্দা রফিক খলিফা, আবুল খলিফাসহ অনেকেই অভিযোগ করে বলেন, মহারাজ খুবই বাজে এবং বিকৃত মানসিকতার ছেলে। তার কারণে গ্রামের নারী এবং মেয়েরা সবসময় আতঙ্কে থাকে। এছাড়া সে মাদক সেবন ও কারবারের সঙ্গেও জড়িত বলে অভিযোগ। কয়েকমাস আগে সে মাদকের মামলায় জেল থেকে বেরিয়েছে। এই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন গ্রামের নারী-পুরুষ সবাই। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহারাজকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড হলে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট পাঠানো হবে।

No comments:

Post Top Ad

Pages