নিউজ ডেস্কঃ শুক্রবার ভোরে কৃষ্ণ সাগর বন্দরের একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবন ও একটি রিসোর্টে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। ইউক্রেন জানিয়েছে, ওই অঞ্চলের একটি বিনোদন কেন্দ্রের দুটি ভবনে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে অন্তত তিনজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।
ইউক্রেনের বন্দর থেকে খাদ্য রপ্তানি পুনরায় শুরু করার লক্ষ্যে কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ড থেকে রাশিয়া তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা করার একদিন পর এই আক্রমন ঘটলো। মস্কো বৃহস্পতিবার লাইসিচানস্কের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই অব্যাহত রেখেছে। প্রসঙ্গত উল্লেখ্য, লাইসিচানস্কের লুহানস্ক প্রদেশের সর্বশেষ অবশিষ্ট ইউক্রেনীয় শক্ত ঘাঁটি। ওডেসার বিলহোরোদ-ডিনিস্টার জেলায় আঘাত হানা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি এক শিশুসহ তিনজনকে হত্যা করেছে এবং আরও একজনকে আহত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্রটি একটি বিনোদন কেন্দ্রের তিনতলা এবং একটি চারতলা ভবনে আঘাত হেনেছে বলে মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, July 01, 2022
Home
International
Ukrai-Russia War
রাশিয়া-ইউক্রেন যুদ্ধঃ ওডেসা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪, আহত ৩০
রাশিয়া-ইউক্রেন যুদ্ধঃ ওডেসা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪, আহত ৩০
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment