Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 04, 2022

বকরিদ ২০২২: সবচেয়ে বেশি দাম 'ক্যাপ্টেন' এর

আগ্রাঃ বকরিদ এর কুরবানির জন্য আগ্রার ছাগলের বাজারে ছাগলের দর কতো? শুনলে চোখ কপালে উঠবে আপনার। কুয়ান খেদার পশুর হাট এই এলাকার একটি গুরুত্বপূর্ণ ছাগলের হাট। আর গতকালই ছিল বকরিদের আগে শেষ কেনাকাটা। তাই দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা তাদের ছাগল হাটে নিয়ে এসেছিলেন। আর রবিবার কুয়ান খেদার এই পশুর হাটে একটি ছাগল বিক্রি করা হয়েছিল ১.০৫ লক্ষ টাকা মূল্যে। ছাগলের নাম ছিল ক্যাপ্টেন। ফতেহাবাদের ছোটেলালের শাহিদ ও সালমানকে ৩৫ ও ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এই সময় বাজারে সবচেয়ে বেশি চাহিদা ছিলবারবারা ও তোতাপারী জাতের ছাগলের। তোতাপারী জাতের তিনটি ছাগল, সুলতান, মুলতান এবং ক্যাপ্টেন নিয়ে এসেছিলেন এক বিক্রেতা। তিনি বলেন, সুলতানের দাম ৩.৪০ লক্ষ টাকা, আর মুলতানের দাম ৩.২০ লক্ষ টাকা। ছাগল দুটি ক্রেতা খুঁজে পায়নি। এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয় ক্যাপ্টেনকে।

No comments:

Post Top Ad

Pages