Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 18, 2022

দিল্লিতে সিকিম পুলিশের এক জওয়ান তার ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করেছে

নিউজ ডেস্কঃ দিল্লির রোহিণীর হায়দারপুর প্ল্যান্টে সিকিম পুলিশের এক জওয়ান বিকেল তিনটে নাগাদ তাঁর তিন সহকর্মী জওয়ানকে গুলি করে খুন করেন। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের, আহত হন আর এক জওয়ান। আহত জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। মৃতদের নাম নাম পিন্টো নামগিয়াল ভুটিয়া, ধানহাং সুব্বা এবং ইন্দ্র লাল ছেত্রী। পিন্টো নামগিয়াল ভুটিয়া অভিযুক্তের একই ব্যাচের জওয়ান ছিলেন। বাকি দু'জন ২০১৩ সালের ব্যাচের। এদের মধ্যে পিন্টো ও ইন্দ্র লাল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই খুনের নেপথ্য কারণ কী, তা নিয়ে পুলিশ এখনো অন্ধকারে।

No comments:

Post Top Ad

Pages