Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, July 23, 2022

স্ত্রীর হৃদরোগে মৃত্যুঃ সৎ মাকে ডাইনি সন্দেহের কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
স্ত্রীর মৃত্যুতে সৎ মায়ের তুকতাকের ব্যাপার রয়েছে, এই অভিযোগ তুলে এক যুবক তার সৎ মাকে কুড়াল দিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাটি বিহারের পাটনা সংলগ্ন নওবতপুর এলাকাযর। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিযুক্তের স্ত্রীর। কিন্তু সে এটাকে ভেবে নেয়, তার মা ডাইন-বিদ্যার সাহায্যে তার স্ত্রীকে খুন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ একজন ওই যুবককে বলেছিল যে তার স্ত্রীকে ডাইনি দিয়ে হত্যা করা হয়েছে। এরপরই সন্দেহের বশে সৎমাকে খুন করে অভিযুক্ত। তার বাবা ওই যুবককে থামাতে চাইলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর অভিযুক্ত ছেলে পলাতক। নিহত লালপরী দেবী (৭০ বছর) রামাশীষ মাঝির স্ত্রী বলে জানা গেছে। জানা গিয়েছে, মুসাহারি গ্রামের বাসিন্দা রামাশীষ মাঞ্ঝির পুত্রবধূ কারু দেবী বৃহস্পতিবার দুপুরে গবাদি পশু চরাতে গিয়েছিলেন। সে যখন বাড়ি ফেরে, তখন হঠাৎ বুকে ব্যথা হচ্ছিল। এর পর ছেলে বদ্রী মাঞ্ঝি তাঁর সৎ মা লালপারী দেবীর কাছে গিয়ে বলেন, তুমি ডাইনি। তুমি আমার স্ত্রীকে নিয়ে কিছু করেছ। চলো, ওকে তাড়াতাড়ি ঠিক করে দাও৷' এর পর শাশুড়ি লালপরী দেবী ঘরে গিয়ে দেখেন, অসুস্থ বৌমা মারা গিয়েছেন।

No comments:

Post Top Ad

Pages