ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তর প্রদেশের সীতাপুর জেলায় সুমিত্রা মডেল স্কুলের দশম শ্রেণির এক ছাত্র ক্লাসের মধ্যে হেসে ফেলায় তাকে চরম মূল্য দিতে হলো। উত্তেজিত শিক্ষক তাকে মারধর করে। চড়ের আঘাতে তার কানের পর্দা ফেটে যায়। ছাত্রের বাবা জানিয়েছেন, স্কুল পরিচালন সমিতির সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন তিনি।
ঘটনাটি সীতাপুর জেলার সুমিত্রা মারদান স্কুলের। জানা গেছে, আদর্শ নগরের বাসিন্দা রাজেন্দ্রর ছেলে অতুল সুমিত্রা মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র। অতুলের অভিযোগ, শুক্রবার ক্লাসে বসেছিল সে। সেই সময় ক্লাসে পড়াচ্ছিলেন শিক্ষক তন্ময় শুক্লা। সে কিছু একটা নিয়ে হেসে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক তাকে জোরে থাপ্পড় মারেন।
অতুল জানায়, বাড়ি ফিরেই তাঁর কান থেকে রক্তক্ষরণ শুরু হয়। এরপর বাবার সঙ্গে ডাক্তার দেখাতে যায় সে। ডাক্তার জানান, কানের পর্দা ছিঁড়ে গেছে। শিক্ষকের মারধরে অতুল এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে শনিবার স্কুলে যায়নি।
কানের পর্দা ছিঁড়ে যাওয়ার খবর পাওয়ার পরে পরিবারটি হতবাক হয়ে যায়। গোটা বিষয়টি নিয়ে ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, স্কুল পরিচালন সমিতির সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন তিনি।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment