Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 10, 2022

মেয়েদের পোশাক পরে লুটঃ দিল্লি পুলিশ এনকাউন্টারে হত্যা করল এক ডাকাতকে

নয়াদিল্লিঃ শুক্রবার গভীর রাতে দিল্লি পুলিশের সঙ্গে এক ডাকাতদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ডাকাত নিহত হয়। প্রথমে পুলিশরা আত্মসমর্পণ করতে বললেও ডাকাতরা তা না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর এক সাব-ইন্সপেক্টর পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হয়। জানা গেছে, ডাকাতদের একটি দল মেয়েদের পোশাক পরে কয়েকজনকে লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ উত্তর-পূর্ব দিল্লির যমুনা কাধরের জঙ্গলে এই ডাকাতদের দেখতে পায় এবং তাদের আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ডাকাতরা আত্মসমর্পণের পরিবর্তে গুলি চালাতে শুরু করে। ডিসিপি নর্থ-ইস্ট সঞ্জয় কুমার সায়ন জানিয়েছেন, মৃত ডাকাতের নাম আকাশ, সে কর্তার নগরের বাসিন্দা। এনকাউন্টারের পর আরও তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম বিশাল ওরফে রাহুল নেগি, মনু ওরফে চাইনিজ এবং নিখিল।

No comments:

Post Top Ad

Pages