Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, July 07, 2022

মহুয়াকে নিয়ে 'ব্যবস্থা' নেওয়ার পরিকল্পনা করল তৃণমূল কংগ্রেস?

নিজস্ব প্রতিনিধি কলকাতা: এই মুহুর্তে দুই হেভিওয়েট মহিলা রাজনীতিক ভারতের রাজনীতি ও সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ব্যাক্তিত্বে পরিণত হয়েছেন। এদের একজন হলেন বিজেপির নূপূর শর্মা আর অন্যদিকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সমস্ত ফোকাস এখন এই দু জনের দিকে। শুধু তাই নয়, মহুয়া মৈত্রের একের পর এক বার্তা এই মুহুর্তে রাজ্য তৃণমূলের কাছে এক গভীর ‘সমস্যা’। কাজেই,রাজ্যের ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেস তার স্পষ্টভাষী সাংসদ মহুয়া মৈত্রের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। অন্যদিকে মহুয়াও তৃণমূলের ট্যুইটার একাউন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, কিছু একটা বার্তা দেওয়ার জন্য। পাশাপাশি তিনি এখনও টুইটারে তাঁর দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো না করে অন্য এক বার্তা দিতে চাইলেন। জানা গেছে, দেবী কালীকে নিয়ে তার মন্তব্যের নিন্দা করার পরে তৃণমূল তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করার পরিকল্পনা নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটা একটা ড্যামেজ কন্ট্রোল। এর আগে বিজেপি যখন মহুয়াকে আক্রমণ করে, তখন টিএমসি-র পক্ষ থেকে টুইট করা হয়েছিল, “দেবী কালীকে নিয়ে তাঁর মতামত তাঁর ব্যক্তিগত ক্ষমতাতেই করা হয়েছে এবং কোনও ভাবেই পার্টি এটাকে সমর্থন করে না।“ এমন মন্তব্যের তীব্র নিন্দাও করে অল ইন্ডিয়া তৃনমুল কংগ্রেস। এদিকে, কলকাতায় বিজেপির মহিলা শাখার নেতারা বউবাজার থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিস মৈত্রের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন।

No comments:

Post Top Ad

Pages