মথুরাঃ আজ থেকে মথুরার গোবর্ধনে গুরু পূর্ণিমা মেলা শুরু হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলা চলবে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত। গোবর্ধনে শ্রদ্ধার মিছিল শুরু হবে ১০ জুলাই একাদশী থেকে। গুরু (মুদিয়া) পূর্ণিমা মেলায় এক কোটি মানুষ গোবর্ধনের ২১ কিলোমিটার পথ পরিক্রমা করবেন বলে জানা গেছে।
গোবর্ধনে অবস্থিত গিররাজ পর্বতকে কলিযুগের দেবতা বলা হয়। দ্রাব্যযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের পুজো করতেন। এই কারণেই গিররাজজীর ভক্তরা ৭ কোস অর্থাৎ ২১ কিলোমিটার জুড়ে বিস্তৃত পথ, বিশ্বাসের সঙ্গে পরিক্রমা করেন। গুরু পূর্ণিমা উৎসবে, গোবর্ধনকে প্রদক্ষিণ করে এমন মানুষের সংখ্যা লক্ষ লক্ষে নয়, কোটি কোটিতে পৌঁছে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে গোবর্ধনে গুরু পূর্ণিমার মেলা অনুষ্ঠিত হয়নি। এবার করোনা গাইড লাইন শিথিল করা হয়েছে। তাই এবার আরও একবার বসতে চলেছে এই মেলা। দু'বছর পর হতে চলা এই মেলায় পুণ্যার্থীর সংখ্যা এ বার পুরনো রেকর্ড ভাঙতে পারে।
এ জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টা ব্যাপি একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ভক্তদের যে কোনও ধরণের সহায়তার জন্য কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যেতে পারে 0565-2972016, 0565-2972013 নম্বরে, 9454457987 0565-2972013 নম্বরে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment