Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 24, 2022

ছাপড়ার একটি বাজি কারখানায় বিষ্ফোরণঃ নিহত ৫, বাড়তে পারে সংখ্যা

 আজ বিহারের ছাপরা জেলার খোদাইবাগ এলাকায় একটি বাজি তৈরির কারখানায় বিষ্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ রবিবার বিহারের ছাপড়ায় ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। একটানা বিস্ফোরণের পর একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধার কাজ চলছে।  এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ছাপরার খোদাইবাগ গ্রামে একটি বাজি কারখানায় আগুন লাগে, যার পরেই শুরু হয় তীব্র বিস্ফোরণ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেখানেই পটকা তৈরির কাজ হয়েছে। বাড়িতে বিস্ফোরণের পর গোটা বাড়ির ছাদ উড়ে যায়। আর বাকি বাড়িতে আগুন ধরে যায়।

 

No comments:

Post Top Ad

Pages