Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, July 01, 2022

ইসকন মন্দিরে যাবার পথে ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষঃ অল্পের জন্য রেহাই শুভেন্দু অধিকারীর

কলকাতাঃ
বিজেপি নেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে একটি ট্রাক। রথযাত্রা উপলক্ষে তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। তখনই ট্রাকটি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়।স দুর্ঘটনার জেরে গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি আটক করে থানায় আনা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। শুভেন্দু অধিকারী অবশ্য অক্ষত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁথির 'শান্তিকুঞ্জ' থেকে বেরিয়ে তমলুকের দিকে যাচ্ছিলেন সুভেন্দু। সেখানে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু পথে দুর্ঘটনার কারণে শিডিউল নষ্ট হয়ে যায়। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। একটি ট্রাক তাঁর কনভয়কে ধাক্কা মারে। গাড়িটি সুভেন্দু অধিকারীর দেহরক্ষীর গাড়িতেও ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে মারিশদা থানার দুরমুঠের কাছে।

No comments:

Post Top Ad

Pages