Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, July 23, 2022

অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ৭৯ লক্ষ টাকা মূল্যের গহনা, ২১ কোটি ২ লক্ষ টাকা, বিদেশী টাকা, ভারতীয় মূল্যে ৫৪ লক্ষ



নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ 
ইডি র সঙ্গে সহযোগিতা করেননি অর্পিতা মুখার্জী। শেষপর্যন্ত, তাকে আটক  করলো ইডি। তার ফ্ল্যাট থেকে এখন পর্যন্ত ৭৯ লক্ষ টাকা মূল্যের গহনা, ২১ কোটি ২ লক্ষ নগদ টাকা, বিদেশী টাকা যা ভারতীয় মূল্যে ৫৪ লক্ষ টাকা। এছাড়া কলতার বিভিন্ন জায়গায় ৮ টি ফ্ল্যাটের দলিল উদ্ধার করেছে ইডি। তার বাড়ি থেকে উদ্ধার করা টাকার বান্ডিলে দেখা গেছে, এস এস সি র খাম। 

পশ্চিমবঙ্গ এসএসসি কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, বাংলায় কীভাবে দুর্নীতি করে মানুষের টাকা   আত্মসাৎ করা  হচ্ছে, এটা তারই প্রমাণ। মানুষ এ বিষয়ে পুরোপুরি জানতে পারবে, আমি আত্মবিশ্বাসী।
 
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারী নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোন প্রতিক্রিয়া জানায় নি। দলের মুখপাত্র কুনাল ঘোষ জানান, ঠিক সময়ে দল এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানাবে। দল সমস্ত বিষয়ের উপর নজর রাখছে। অন্যদিকে, দলের সঙ্গে ওই উদ্ধার হওয়া টাকার কোন সম্পর্ক নেই বলে জানান কুনাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যাওকে এখন জোকা ইএস আই তে ডাক্তারী পরীক্ষা করানো হচ্ছে। এদিকে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানান, বিধায়ককে গ্রেপ্তার করতে হলে বিধানসভার অধ্যক্ষকে জানাতে হয়। এটাই সাংবিধানিক রীতি।

 প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহানির্দেশক পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের সঙ্গে অর্পিতা মুখার্জীর ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা এবং ৫০ লক্ষাধিক মূল্যের সোনার গহনা উদ্ধারের কী সম্পর্ক তা নিয়ে রাজ্যের মানুষ ভীষণ কৌতুহলী হয়ে পড়েছেন। একইসঙ্গে তাদের আগ্রহ, কে এই অর্পিতা মুখার্জি? জানা গেছে, অর্পিতা একজন অভিনেতা যিনি কয়েকটি ওড়িয়া, বাংলা এবং তামিল চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তার ফেসবুক বায়োতে লেখা রয়েছে, "একজন মাল্টি-ট্যালেন্টেড বহুমুখী অভিনেতা, টলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।“ তিনি ২০০৯ সালে বাঙালি সুপারস্টার প্রসেনজিত্ চ্যাটার্জির সাথে 'মামা ভাগনে' ছবিতে এবং ২০০৮ সালে অভিনেতা জিতের সাথে 'পার্টনার' ছবিতে অভিনয় করেছেন। তিনি ২০১৯ এবং ২০২০ সালে নাকতলা উদয়ন সংঘ নামে পরিচিত পার্থ চ্যাটার্জির দুর্গা পূজা কমিটির প্রচারমূলক প্রচারের মুখও ছিলেন। অনেকে মনে করেন, দুর্গাপুজো কমিটির মাধ্যমে মন্ত্রীর সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের যোগাযোগ হয়। তিনি ২০১৯, ২০২০ সালে নাকতলা উদয়ন সংঘ দুর্গাপূজা কমিটির জন্য প্রচারের মুখ ছিলেন।

No comments:

Post Top Ad

Pages