Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, July 01, 2022

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান: পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী।

নতুন দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। তিনি তার সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। টেলিফোনে আলাপচারিতায় উভয় নেতাই ২০২১ সালের ডিসেম্বরে পুতিনের ভারত সফরের সময় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করেন। বিশেষতঃ কৃষিপণ্য, সার এবং ফার্মা পণ্যগুলিতে দ্বিপক্ষীয় বাণিজ্যকে কীভাবে আরও উত্সাহিত করা যেতে পারে সে সম্পর্কে পারস্পরিক ধারণা বিনিময় করেছেন। দুই নেতা আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্য বাজারের অবস্থাসহ বিশ্বের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। প্রদাহ্নমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইউক্রেনের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কূটনীতির পক্ষে ভারতের দীর্ঘদিনের অবস্থানের কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।“

No comments:

Post Top Ad

Pages