Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, August 27, 2022

ভিক্ষুককে ধর্ষণের পর সন্তানসহ হত্যা, দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ঢাকার নারায়ণগঞ্জের আড়াইজারে ভিক্ষুক মাকে ধর্ষণের পর তার সঙ্গে থাকা শিশু ছেলেসহ পরিকল্পিতভাবে হত্যা করে মাটি চাপা দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে আবুল কাশেম ও একই গ্রামের মৃত হক সাবের ছেলে বাবুল হোসেন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বলেন, একজন অজ্ঞাত ভিক্ষুক নারীকে ধর্ষণের পর তার ছেলে শিশুসহ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের দড়িগাঁও পুরানো কবরস্থান এলাকায় মাটির নিচ থেকে অজ্ঞাত এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কারী কর্মকর্তা আড়াইহাজার থানার সাবেক এস আই রফিকুল ইসলাম জানান, আমি দীর্ঘ চেষ্টার পর জোড়া খুনের রহস্য উৎঘাটন করতে সক্ষম হই। নিহতের কোন স্বজন ছিল না। তাই পুলিশ স্বপ্রনোদিত হয়ে মামলার সকল কার্যক্রম চালিয়েছেন। এখন পর্যন্ত নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। নিহত মা ও ছেলে ওই এলাকায় ভিক্ষা করতে গিয়েছিলেন। আসামিরা তাদের হত্যা করে মাটি চাপা দিয়ে রেখে ছিলেন।

No comments:

Post Top Ad

Pages