Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 03, 2022

বোলাঙ্গির: বৃদ্ধা মা ও মেয়ের আত্মহত্যা, বৃদ্ধার নাতি আশঙ্কাজনক, সন্দেহ দারিদ্র্য

ভয়েস ৯, ওড়িশাঃ মঙ্গলবার বোলাঙ্গির জেলার খাপ্রাখোল থানার অন্তর্গত পাতিমাল গ্রামে বিষ খেয়ে এক বৃদ্ধা ও তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। মৃতদের নাম কালাবাতি সাহু (৭০) ও তাঁর ৪০ বছরের মেয়ে সন্তোষিনী সাহু। সন্তোষিনীর ছয় বছরের ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমেতাঁকে খাপ্রাখোল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাটনাগড় মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, প্রতিবেশীরা তাদের তিনজনকে ঘরের ভেতরে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খাপ্রাখোল পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও আত্মহত্যার পিছনে সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে দারিদ্র্যের কারণেই আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।

No comments:

Post Top Ad

Pages