Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, August 09, 2022

অবশেষে গ্রেপ্তার শ্রীকান্ত ত্যাগী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ অবশেষ চার দিন লুকোচুরি খেলার পর গ্রেপ্তার হলেন শ্রীকান্ত ত্যাগী। নয়ডা পুলিশ মিরাট থেকে তাকে গ্রেপ্তার করেছে। উত্তরপ্রদেশের প্রিন্সিপাল সেক্রেটারি স্বরাষ্ট্র অবনীশ আওয়াস্থি মীরাট থেকে শ্রীকান্ত ত্যাগীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চার দিন ধরে তিনি পলাতক ছিলেন। শ্রীকান্ত ত্যাগীর পাশাপাশি আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

ত্যাগীর খোঁজে নেমেছিল চার রাজ্যের পুলিশ। শ্রীকান্ত ত্যাগীর জন্য এসটিএফের দলও মোতায়েন করা হয়েছিল। তার খোঁজে পুলিশ ও এসটিএফের ১৮টি দল সম্ভাব্য জায়গায় অভিযান চালাচ্ছিল। এর আগে গতকাল সন্ধ্যায়, পুলিশ একটি ফোন নম্বর সম্পর্কে জানতে পারে যেখানে ত্যাগী শেষবার কথা বলেছিলেন। গতকাল সন্ধ্যায়, ত্যাগী তার স্ত্রীকে ফোন করেছিলেন। সেই ফোন কল থেকে পুলিশ জানতে পারে ত্যাগীর অবস্থান সাহারানপুর। নয়ডা সেক্টর ৯৩বি-তে গ্র্যান্ড ওমেক্স-প্রাঙ্গনে ঝগড়ার পরে এক মহিলাকে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ শ্রীকান্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। সাধারণ এলাকায় গাছ লাগানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন ওই মহিলা। শ্রীকান্ত নিজেকে বিজেপি নেতা হিসাবে দাবি করে ওইমহিলারকে লাঞ্ছিত করে। 

 ঘটনার পর ত্যাগী পালিয়ে বেড়াচ্ছিল। কয়েকদিন ফোনের স্যুইচ অফ করেও রাখে, যাত্রে পুলিশ তার অবস্থান ট্রেস করতে না পারে। এটিএম থেকেও টাকা তুলতো না। পরে পুলিশ ত্যাগীর স্ত্রীকে নিজেদের হেফাজতে নেয়। ত্যাগী এরপর নিজের স্ত্রীকে ফোন করতে গিয়ে পুলিশের জালে পড়ে যায়।

No comments:

Post Top Ad

Pages