Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 03, 2022

অর্পিতার ও পার্থ-অর্পিতার বেআইনি সম্পত্তির হদিশ পেতে শান্তিনিকেতনে ইডির ২ টি টিম

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কোটি কোটি নগদ টাকা, গহনা আর কলকাতার একাধিক বাড়ি, ফ্ল্যাট বা দোকান যে শেষ নয়, তা ইডির একের পর এক অভিযানেই স্পষ্ট হয়ে উঠছে। মঙ্গলবার রাত্রে পার্থ-অর্পিতার বেআইনি যৌথ সম্পত্তির হদিশ পেতে ইডির একটি টিম শান্তিনিকেতনে পৌঁছেছিল। আর বুধবার সকাল হতেই আর একটি টিম রওনা দিল শান্তিনিকেতন। উদ্দেশ্য, অর্পিতার বেআইনি সম্পত্তি খুঁজে বের করা। জানা গেছে, বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তারা তল্লাশী চালাবে। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে আরেক দফা নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ নগর আদালতের ইডি স্পেশাল কোর্টে আর্জি জানাতে পারে ইডির তদন্তকারী দল। এখনও পর্যন্ত অর্পিতার যা যা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বা এখনো যা আছে বলে অনুমান করা হচ্ছে, তার আনুমানিক বাজারমূল্য ১০০ কোটির টাকারও বেশি। ইতিমধ্যেই অর্পিতার ফ্ল্যাট থেকে ৫৫ কোটি ৪৩ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এছাড়া, ৫৬ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা ও ৭৬ লক্ষ টাকার সোনার গয়না। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনার গয়না। জানা গেছে, বিগত ১০ দিনে পার্থ-অর্পিতার যা যা সম্পত্তি উদ্ধার করেছে, সেটা আদালতে পেশ করা হবে। একইসঙ্গে তারা আবার অর্পিতা ও পার্থকে নিজেদের হেফাজতে চাইবে। কারণ ইডির দাবি, তাদের কাছ থেকে আরো অনেক তথ্য ও সম্পত্তির হদিশ পাওয়া যেতে পারে।

No comments:

Post Top Ad

Pages