Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 01, 2022

তামিলনাড়ুর চেন্নাইয়ের থিরুভেকা শহরে এসি ফেটে ঘুমন্ত যুবকের মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ তামিলনাড়ুর চেন্নাইয়ের থিরুভেকা শহরে এসি ফেটে এক ঘুমন্ত যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যুবকটির শরীরে আগুন লেগে যায়। আগুনে পুড়েই তার মৃত্যু হয়।ঘটনার পর যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। রবিবার রাতে শ্যাম নামে এক দুধের ব্যবসায়ীর ঘরের এয়ার কন্ডিশনার মেশিনটি ফেটে যায়। মেশিনটি ফাটার সময় একটি বিশাল বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের শব্দ শুনে ওই ব্যক্তির বাবা পালিয়ে যান। পরে আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়লে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই যুবকের মৃত্যু হয়। দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন, এরপর শ্যামের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। তাঁরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনাস্থলে আসা দমকল ও উদ্ধারকারী দল জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে এয়ার কন্ডিশনারটি বিস্ফোরিত হতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত করে বলা সম্ভব হবে।

No comments:

Post Top Ad

Pages