Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, August 06, 2022

কাবুলে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৮, আহত ১৮

ভয়েস ৯,নিউজ ডেস্কঃ এক ভয়াবহ গাড়ি বোমা বিষ্ফোরণ শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। জানা গেছে, মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ হয়, এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় এবং ১৮ জন আহত হন। তালেবানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গাড়িতে থাকা বোমাটি বিস্ফোরিত হয়েছে। কাবুলের পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত সার-ই-কারেজ এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। প্রাথমিক প্রতিবেদনে বোমা হামলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। এদিকে, এই বোমা বিষ্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।একই সঙ্গে জঙ্গি সংগঠন আইএসের দাবি, বিস্ফোরণে ২০ জনের মৃত্যু হয়েছে। সেই দৃশ্যের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

No comments:

Post Top Ad

Pages