নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ অর্পিতার এল আই সি নথিগুলি এস এস সি কেলেঙ্কারির গুরুত্বপূর্ণ প্রমান হয়ে উঠবে। ইডি সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত অর্পিতার নামে মোট ৩১ টি বীমা সার্টিফিকেট পাওয়া গেছে, যার সবকটিতেই নমিনি হিসাবে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে।
ইডি মনে করে, বীমা কোম্পানীগুলি অর্পিতার নামে যে সার্টিফিকেট ইস্যু করেছিল, তা প্রমান করে পার্থ চ্যাটার্জীর সঙ্গে অর্পিতার যোগাযোগ ছিল। যদিও সূত্র মারফত জানা গিয়েছিল জেরা করার সময় পার্থ বলেছিলেন, ‘অর্পিতা মুখোপাধ্যায়কে তেমনভাবে চিনি না।‘ সূত্রের খবর, জেরায় পার্থ চট্টোপাধ্যায়কে যখন তদন্তকারীরা প্রশ্ন করেন, তিনি অর্পিতাকে চেনেন কি না। তখন তার জবাবে পার্থ চট্টোপাধ্যায় এই কথা বলেন। তখন তাঁকে আবার প্রশ্ন করা হয় তাহলে কীভাবে চেনেন? এরপর পার্থ জবাব দেন, মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত। এরপর ইডির গোয়েন্দারা জিজ্ঞেস করেন, উনি আপনার খুব ক্লোজ? জবাবে পার্থ জানান, না, নাকতলার পুজোর সময় দেখেছি। তদন্তকারীরা আরও জিজ্ঞেস করেন ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে আপনি জানেন? তার জবাবে পার্থ বলেন, শুনেছি।
এখন ইডির কাছে অর্পিতার বীমা সার্টিফিকেট এবং দু জনের নামে জৌথ সম্পত্তির হদিশ প্রমান করবে পার্থ-অর্পিতার মধ্যে একটা সম্পর্ক ছিল।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, August 05, 2022
Home
Kolkata
পার্থ অর্পিতাকে সেভাবে চেনেন না বললেও, অর্পিতার ৩১ টি এল আই সি নথি কিন্তু অন্য কথা বলছে
পার্থ অর্পিতাকে সেভাবে চেনেন না বললেও, অর্পিতার ৩১ টি এল আই সি নথি কিন্তু অন্য কথা বলছে
Tags
Kolkata#
Share This
About Sangbad Voice 9
Kolkata
Tags
Kolkata
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment