ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পূর্ব রেলের তরফে একটি জারি করা একটি বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ‘হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজে ও এইচই মডিফিকেশনের জন্য ২০ অগস্ট থেকে থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে শক্তিগড় স্টেশনে আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড লাইন, রিভার্স লাইন এবং আপ ও ডাউন হাওড়া-বর্ধমান মেন লাইনে একসঙ্গে দেড় ঘণ্টার (রাত একটা ৩০ মিনিট থেকে রাত তিনটে পর্যন্ত) ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।’ সেই কারণে হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের চারটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন শুক্রবার অর্থাৎ ১৯ অগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২২ অগস্ট, ২৬ অগস্ট এবং ৩০ অগস্ট ওই ট্রেনটি চলবে। ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল ভায়া মেন লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ট্রেনটি চলবে।
অন্যদিকে বর্ধমান থেকে বাতিল হওয়া লোকাল ট্রেনগুলি যথাক্রমে, ৩৬৮১২ বর্ধমান-হাওড়া ভায়া কর্ড লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। কেবলমাত্র ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ট্রেনটি চলবে। ৩৭৮১২ বর্ধমান-হাওড়া ভায়া মেন লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ওই ট্রেনটি চলবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, August 18, 2022
Home
Kolkata
Recent
২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বহু ট্রেন বাতিল। দেখে নিন
২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বহু ট্রেন বাতিল। দেখে নিন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment