ভয়েস ৯, নিউজ ডেস্কঃ খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রকের সঙ্গে ভোজ্যতেল সংস্থাগুলির এক আলোচনায় ঠিক হয়েছে ভোজ্যতেল সংস্থাগুলি ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেবে। শীঘ্রই লিটারে ১০-১২ টাকা করে দাম কমানো হবে বলে জানা গেছে।
মাস দুয়েক আগে ভোজ্যতেল সংস্থাগুলি কিছুটা দাম কমিয়েছিল। কিন্তু কেন্দ্রের মতে, বিশ্বব্যাপী তেলের দাম এখন অনেকটাই স্বাভাবিকের পথে। ফলে দাম সংশোধন করে আরও কমানোর সুযোগ রয়েছে। আসলে, ভারতে রান্নার তেলের দুই-তৃতীয়াংশ বিদেশ থেকেই আমদানি করা হয়। গত কয়েক মাসে রাশিয়া-ইউক্রেনযুদ্ধ, ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানিতে সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে হু-হু করে তেলের দাম বেড়েছে। ফলে বেশি দামে তেল আমদানি করতে হয়েছিল সংস্থাগুলিকে। লাভ বজায় রাখতে দাম বাড়িয়েছিলেন তারা।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, August 05, 2022
আবার ভোজ্য তেলের দাম লিটারে ১০-১২ টাকা কমছে
Tags
National#
Share This
About Sangbad Voice 9
National
Tags
National
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment