করোনার কারণে গত দু’বছর অনাড়ম্বর ভাবেই রেড রোডে পালিত হয়েছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান৷ এ বার স্বাধীনতার ৭৬ বর্ষে ফিরে এলো সেই চিরচেনা ছবি। বর্ণাঢ্য কুচকাওয়াজের সাক্ষী হতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। এর পরেই জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি৷ এর আগে এক টুইট বার্তায় তিনি লেখেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হলো। ভারতকে অবশ্যই স্বাধীনতার প্রকৃত নির্যাসটা বুঝতে হবে। আমাদের অবশ্যই আমাদের পূর্বপুরুষদের দর্শনকে মনে রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইচ্ছাকে হৃদয়ে রাখতে হবে। আমার সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, August 15, 2022
ভারতকে অবশ্যই স্বাধীনতার প্রকৃত অর্থটা বুঝতে হবেঃ মমতা ব্যানার্জী
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment