ভয়েস ৯, কলকাতাঃ আজ সন্ধ্যায় ভারতীয় জাদুঘর ও এম এল এ হোস্টেলের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে বন্দুকবাজের গুলিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, সি আই এস এফ এর এক কন্সটেবল তার একে ৪৭ থেকে গুলি চালাতে শুরু করে। তার গুলিতে আহত হয় ২ জন সি আই এস এফ কর্মী। একজনের মাথায়, অন্যজনের হাতে গুলি লাগে। পরে এক সি আই এস এফ কনস্টেবলের মৃত্যু হয়। আহত কনস্স্টেবলের চিকিতসা চলছে এস এস কে এম হাসপাতালে। এখন পর্যন্ত জানা গেছে কিছু পুলিশকর্মী গুলিতে আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি তিন-চার রাউন্ড গুলির শব্দ শুনেছেন। পুলিশ জানিয়েছে, প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চালানো হয় একে ৪৭ থেকে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সি আই এস এফ জওয়ানরা। কেন পুলিশের গাড়ি লক্ষ্য করে চালালো, তা নিয়ে বেশ দ্বন্দ দেখা দিয়েছে। জাদুঘরের মধ্যেই রয়েছে ওই সি আই এস এফ কনস্টেবল।
সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ এই গুলি চালানো শুরু হলেও, এখনো পর্যন্ত ওই আততায়ী সি আই এস এফ কর্মীকে ধরা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রায় দেড় ঘন্টা কেটে গেছে। কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ কমব্যাট ফোর্স এই অভিযান চালাচ্ছে। প্রথমে তারা ওই আততায়ীকে আত্মসমর্পণের জন্য বলবে বলে জানা গেছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Saturday, August 06, 2022
Home
Kolkata
জাদুঘর ও এম এল এ হোস্টেলের সামনে সি আই এস এফ কন্সটেবলের এলোপাথাড়ি গুলি, মৃত এক সি আই এস এফ আহত আরো এক
জাদুঘর ও এম এল এ হোস্টেলের সামনে সি আই এস এফ কন্সটেবলের এলোপাথাড়ি গুলি, মৃত এক সি আই এস এফ আহত আরো এক
Tags
Kolkata#
Share This
About Sangbad Voice 9
Kolkata
Tags
Kolkata
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.
No comments:
Post a Comment