নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এস এস সি দূর্নীতি কান্ডে শুক্রবার নিউটাউন থেকে প্রসন্ন কুমার রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গেছে, চাকরিপ্রার্থীদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়াই ছিল মূল কাজ অর্থাৎ ধৃত প্রসন্ন রায় এসএসসি’র নিয়োগ দুর্নীতিতে মিডিল ম্যানের ভূমিকা পালন করত। কিন্তু কে এই প্রসন্ন?
অভিযোগে জানা গেছে, দুবাইয়ের এক হোটেল মালিক হলেন প্রসন্ন কুমার রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম জীবনে তিনি বাড়িতে রঙ করতেন। কিন্তু তার অবস্থা ফিরে যায় কোনো এক অজ্ঞাত কারণে। সিবিআই সূত্রের খবর, বর্তমানে, নিউ টাউন-রাজারহাট এলাকায় একাধিক জমি ও ফার্ম হাউসের মালিক এই প্রসন্ন। নিউ টাউন এলাকায় তাঁর অন্তত পাঁচটি ফার্ম হাউস রয়েছে। শুধু তাই নয়, দুবাইয়ের একটি হোটেলের মালিকও তিনি। প্রসন্ন হাউস পেন্টার থেকে বাড়ির ঠিকাদার এবং শেষপর্যন্ত কীভাবে এতো সম্পত্তির মালিক হলেন, সেটাই এখন খতিয়ে দেখছে সিবিআই। আজ তাকে সিবিআই এর একটি বিশেষ আদালতে তোলা হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Saturday, August 27, 2022
নিউটাউনে সিবিআই এর হাতে গ্রেপ্তার কে এই প্রসন্ন?
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment