নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ আবার শ্লীলতাহানির অভিযোগ উত্তরপ্রদেশে। এবার খোদ ট্রেনের মধ্যেই, আর সেটা যে সে ট্রেন নয়, রাজধানী এক্সপ্রেস। জানা গেছে, ১২৩১৪ নম্বর ডাউন (নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস) ট্রেনে এই ঘটনা ঘটে। ট্রেনের বি-১ নম্বর কোচের এক মহিলা যাত্রী অভিযোগ করেন, একই কোচের ১২ নম্বর বার্থে ভ্রমণরত অনিল ভ্যান আচার্য মদ্যপ অবস্থায় তার শ্লীলতাহানি করেন।
ট্রেন কানপুর ষ্টেশন ছাড়ার পর তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত। এ সময় কর্তব্যরত স্কার্ট টিমের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী।
ট্রেনটি ডিডিইউ জংশনে পৌঁছতেই অভিযুক্তকে জিআরপি ও আরপিএফ ট্রেন থেকে নামিয়ে নেয়। ওই মহিলা যাত্রী জিআরপি ও আরপিএফকে পুরো ঘটনা জানান। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে জিআরপিতে মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে জিআরপি-র ইন-চার্জ সুরেশ কুমার সিং জানিয়েছেন, নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের বি-১ কামরায় ১২ নম্বর বার্থে যাতায়াতকারী অনিল ভ্যান আচার্য মদ্যপ অবস্থায় ওই মহিলার শ্লীলতাহানি করেন।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, September 04, 2022
Home
Crime
National
Recent
উত্তর প্রদেশ: কানপুরের কাছে ডাউন শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে মহিলা যাত্রীর শ্লীলতাহানি
উত্তর প্রদেশ: কানপুরের কাছে ডাউন শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে মহিলা যাত্রীর শ্লীলতাহানি
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment