Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, September 19, 2022

রাজস্থান: পুলিশের সামনেই আদালত চত্বরে গ্যাংস্টারকে গুলি করে হত্যা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ঠিক যেন হিন্দি সিনেমার টানটান কোনো দৃশ্য। কেবল একটাই তফাত, ‘কাট’ বলার সঙ্গে সঙ্গে ভিলেন হাত-পা ঝেড়ে উঠে দাড়ালো না। এই রকমই এক ঘটনার সাক্ষী রইল রাজস্থানের নাগৌর জেলা আদালত চত্বরে উপস্থিত কয়েকশো মানুষ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার প্রকাশ্য দিবালোকে রাজস্থানের নাগৌর জেলা আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতে আদালত চত্বরের বাইরে গ্যাংস্টার সন্দীপ বিষ্ণোইকে গুলি করে বন্দুকবাজরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষীও। 
 তখন জেলা আদালতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ। আচমকা আদালত চত্বরে দুটি গাড়ি এসে থামে। আদালত থেকে বেরোনোর সময় কয়েকজন দুষ্কৃতী সন্দীপকে ঘিরে ধরে। সন্দীপ কিছু বুঝে ওঠার আগেই তাঁকে গুলি করে মারা হয়। 
এএসপি আর মীনা জানান, নাগৌর পুলিশ গ্যাংস্টার সন্দীপকে বিকেলে আদালতে হাজির করার জন্য নিয়ে গিয়েছিল। তিনি ২ দিন আগে জামিনে বেরিয়েছিলেন এবং আজ অন্য কোনও বিষয়ে আদালতে এসেছিলেন। পুলিশ পুরো নাগৌর জেলায় নিরাপত্তা জোরদার করেছে এবং দুর্বৃত্তদের সন্ধানের জন্য পুলিশের দল পাঠানো হয়েছে।
ছবিঃ এ এন আই

No comments:

Post Top Ad

Pages