Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, September 29, 2022

বাতিল হওয়া গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি

নিজস্ব প্রতিনিধিঃ নিয়ম মেনে ও মেধা তালিকা অনুসারে গ্রুপ সি ও ডি পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি’র যে সব পদ বাতিল হয়েছে, সেই পদগুলির জন্য আগামী ৭ নভেম্বর নিয়োগের কাউন্সেলিং হবে। উল্লেখ্য, স্কুলের গ্রুপ ডি’র ৫৭৩ জনের বেআইনি নিয়োগ বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে সেই সমস্ত কর্মীদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি, বাতিল হয়েছিল গ্রুপ সি বিভাগেও ৩৫০ টি পদে বেআইনিভাবে নিয়োগ হওয়ায়, সেগুলি বাতিল হয়। পুজোর আগেইীই পদগুলিতেও নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এর আগে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগের ৯২৩ জনকে নিয়োগ পত্র দেওয়ার কাজ শুরু করতে। এসএসসির পক্ষ থেকে তখন জানানো হয়েছিল এত দ্রুত পুজোর আগে চাকরি দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রক্রিয়া শুরু করে দিতে হবে। শূন্য পদের সংখ্যা স্পষ্ট ভাবে জানিয়ে যথাযথ বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিং শুরু করতে হবে পুজোর আগেই। সেই মর্মেই আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করল।

No comments:

Post Top Ad

Pages