বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাগেরহাটের চিতলমারীতে একটি সার্বজনীন দুর্গা মন্দিরে রাতের আধারে তালা ভেঙে চোরেরা লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করছে। এবিষয়ে মন্দির কর্তৃপক্ষ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
গত রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পঞ্চপল্লী মাতৃমঙ্গল কেন্দ্রীয় দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পঞ্চপল্লী মাতৃমঙ্গল কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক তারক চন্দ্র মন্ডল জানান, মন্দিরে সেবাইত শংকর মন্ডল সোমবার সকাল ৬ টার দিকে মন্দিরে প্রণাম করতে যান।
এ সময় তিনি মন্দিরের গেটের ও অফিস রুমের তালা ভাঙ্গা দেখে সকলকে খবর দেন। আমরা এসে দেখি আলমারীর ড্রয়ারের তালা ভাঙ্গা। সেখান থেকে স্বর্ণের ১৫ টি টিকলী, ২০টি টিপ, ১ টি চীত ও পিতলের একটি দর্পন নিয়ে গেছে। যার মূল্য দেড় লক্ষাধীক টাকা। তিনি আরও বলেন, আসন্ন দুর্গা পূজার আগে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় মায়ের ভক্তরা এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, মন্দির কমিটির সভাপতি অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, September 20, 2022
চিতলমারীতে দুর্গা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরি
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment