ভয়েস ৯, নিউজ ডেস্ক, আগরতলাঃ ত্রিপুরার গোমতী জেলার কিল্লা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছেে। আগুন ধরানো হয়েছে পুলিশের গাড়িতে। আজ সকালে শুরু হওয়া এই সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। ত্রিপুরার গোমতী জেলার কিল্লা এলাকায় একটি বিতর্কিত বনভূমিকে কেন্দ্র করে দুই গোষ্ঠির মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার আদিবাসী সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেছেন যে কমপক্ষে এক গোষ্ঠির ২৮ টি পরিবার বিতর্কিত বনভূমিতে বসবাস করতে শুরু করে। অন্যদিকে, ওই পরিবারগুলির দাবি, ওই জমিতে তাঁদের থাকার অনুমতি দেওয়া হয়েছে, অথচ আদালতে তাঁদের আবেদনের শুনানি চলছে। উদয়পুরের এসডিপিও ধুরবা নাথ বলেন, "গত কয়েক বছর ধরে এই দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, ওই বসতির বাসিন্দারা দাবি করেছেন যে তারা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এদিকে, উত্তেজনা থাকায় এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, September 12, 2022
ত্রিপুরা: কিল্লায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
Tags
National#
Recent#
Tripura#
Share This
About Sangbad Voice 9
Tripura
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment