ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে নিখোঁজ হওয়া ১৬ বছর বয়সী এক ইউটিউবারকে মধ্যপ্রদেশের ইটারসি রেলওয়ে স্টেশনের একটি ট্রেনের কোচে পাওয়া গেছে বলে রবিবার এক আধিকারিক জানিয়েছেন। ইটারসি জিআরপি-র সাব-ইন্সপেক্টর বিভেন্দু বৈঙ্কতেশ তান্ডিয়া জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে ঔরঙ্গাবাদের ছাওনি থানা এলাকা থেকে ইউটিউব চ্যানেল 'বিন্দাস কাব্য' এর ওই কিশোরী নিখোঁজ হয়েছে। জানা যায়, তার বাবা-মায়ের ধমক খেয় েসে বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর আমরা নজর রাখতে থাকি সমস্ত আপ ও ডাউন ট্রেনের উপর। জিআরপি মহারাষ্ট্র জেলা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত ইটারসি রেলওয়ে স্টেশনে আসা ট্রেনগুলিতে চেকিং জোরদার করেছিল। অবশেষে, জিআরপি শনিবার ভুসাওয়াল থেকে আসা কুশিনগর এক্সপ্রেসের স্লিপার কোচে তাকে খুঁজে পায়। এরপর তার বাবা-মাকে জানানো হয় সমস্ত ঘটনা। তারা শনিবার গভীর রাতে ইটারসিতে পৌঁছানোর পরে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ত
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, September 11, 2022
Home
National
Recent
মহারাষ্ট্র থেকে নিখোঁজ কিশোরী ইউটিউবার 'বিন্দাস কাব্য', পাওয়া গেল মধ্যপ্রদেশগামী ট্রেনে
মহারাষ্ট্র থেকে নিখোঁজ কিশোরী ইউটিউবার 'বিন্দাস কাব্য', পাওয়া গেল মধ্যপ্রদেশগামী ট্রেনে
Tags
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment