Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, March 24, 2023

পাত্রী দেখতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

ভয়েস ৯, ওড়িশাঃ আজ সকালে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার জশিপুর থানার অন্তর্গত রামতীর্থ কুমির প্রকল্প এলাকায় খাইরি-বান্দান নদীতে। জানা গেছে মৃত ওই যুবকের নাম সুবাস মহন্ত।
 তিনি ওই জেলার বাদাম-পাহাড় থানার মাঝিগাঁও গ্রামের বাসিন্দা। বাদা-ঝুনিপানি গ্রামে বিয়ের ব্যাপারে পাত্রীর সঙ্গে দেখা করতে আসার সময় নদীতে পড়ে যায় সুবাস। জলে পড়েই সে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে জশিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বহু চেষ্টার পর তারা সুবাসের দেহটি উদ্ধার করে। 
পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য সরকারী হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। তবে, সুবাস কীভাবে নদীতে পড়ে গেল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনাউভয় পরিবারকে হতবাক করে দিয়েছে। 
পুলিশ জানিয়েছে, "আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।“

No comments:

Post Top Ad

Pages