্কলকাতাঃ শেষ কয়েক ঘণ্টায় কী এমন ঘটে গেল যে আত্মহত্যা করতে হল টলিউডের উঠতি অভিনেত্রীকে পল্লবী দে কে? প্রশ্ন উঠছে, পল্লবী দে কি খুন হয়েছেন? নাকি আত্মহত্যা! যদিও ঘরে কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ। স্বভাবতইঃ এই নিয়ে রহস্য ক্রমে ঘনীভূত হচ্ছে। নিয়েসংবাদমাধ্যমের কাছে পল্লবীর ভাই জিৎ জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। কিন্তু পল্লবীর বাবা দাবি করেন, এটা খুন৷ আত্মহত্যা নয়৷ তাঁদের বাড়ির মেয়ে আত্মহত্যা করতে পারেন না বলেই দাবি দে পরিবারের। যে ফ্ল্যাটে পল্লবী ভাড়া থাকতেন, তার কেয়ার টেকারের স্ত্রী জানিয়েছেন, পল্লবীর সঙ্গে সাগ্নিক চক্রবর্তী নামে যে যুবকটি থাকতেন, তিনি সকাল ৯.৩০ টা নাগাদ তার স্বামীকে ডাকতে আসেন। ওরা দুজনে গিয়ে দেখতে পান পল্লবীর ঝুলন্ত দেহ।
পল্লবী দে কি সত্যিই খুন হয়েছেন? নাকি এটা আত্মহত্যা! এই প্রশ্নের জাল গোটাতে নিজেদের মত তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে৷
তার ডাকনাম মিষ্টু। বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে। তবে সেখান থেকে মাস কয়েক আগেই গড়ফার একটি আবাসনে চলে এসেছিলেন পল্লবী। টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন। তার আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন।
জানা যাচ্ছে, গড়ফার ফ্ল্যাটে এপ্রিল মাসের ২৭ তারিখে ভাড়া এসেছিলেন অভিনেত্রী পল্লবী দে। তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এক যুবক সাগ্নিক চক্রবর্তীর। তবে, পল্লবীর লিভ ইন বিষয়ে সাগ্নিকের পরিবার জানিয়েছেন, তারা এই সম্পর্কটাকে ঠিক মেনে নিতে পারেননি। তবে, পল্লবীর সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হয়নি, কারণ, সাগ্নিকের পরিবারে পল্লবীর যাতায়াত ছিল।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment