Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, May 28, 2022

তীব্র জলকষ্টে জেরবার নাসিকের মহিলারা এবার প্রতিবাদের পথে

নাসিকঃ বছরের পর বছর তীব্র জলকষ্টে নাজেহাল হয়ে নাসিক জেলার তিরাদশেট গ্রামের মহিলারা জলের অভাবের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদে নামলো। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, “আমাদের গ্রাম নাসিক শহরের আশেপাশে থাকা সত্ত্বেও, গত ৫০ বছর ধরে জলের সুবিধা নেই৷ এখানকার মহিলাদের প্রতিদিন জলের জন্য বহুদূর যেতে হয়, তারপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জল সংগ্রহ করতে হয়। আমরা বেশিরভাগই শ্রমিক, এমন দিন থাকে, যেদিন কাজ করতে না গিয়ে জলের জন্য ছুটতে হয়।“ এ ব্যাপারে নাসিকের জেলাশাসক জানান, “আমরা জলজীবন মিশনের অধীনে জলের ঘাটতির সম্মুখীন জেলার গ্রামগুলি চিহ্নিত করছি৷ জল সরবরাহ সংক্রান্ত কাজ চলছে এবং শিগগিরই শেষ হবে।" ছবিঃ সৌজন্যে এ এন আই

No comments:

Post Top Ad

Pages